নিম্নচাপে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত, ৪ নম্বর সংকেত

নিম্নচাপে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত, ৪ নম্বর সংকেত
অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে রোববার (০৬ নভেম্বর) সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) বেলা দুইটায় আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপের ফলে উপকূলের দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে নিম্নচাপের ফলে রাজধানী ঢাক, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রায় সবকটি অঞ্চলে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সারাদিনেও রোদের দেখা যায়নি। নভেম্বরের শীতল হাওয়ার সাথে বৃষ্টি মিলিয়ে শীত অনুভব করছেন মানুষ।

নিম্নচাপটি দুপুর ১২টায় (০৫ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫০০ কি. মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কি. মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।

‘এটি আরও ঘণীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ৬ নভেম্বর সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রামউপকূল অতিক্রম করতে পারে’।

Post a Comment

Previous Post Next Post