বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবাসহ সদর উপজেলার রায়শ্রী গ্রামের শিবু দেব এর পুত্র শিপন দেব (২২)কে আটক করেছে পুলিশ। জানা যায় মৌলভীবাজার মডেল থানার এস আই মোঃ আমিনুল ইসলাম ও এএসআই মোঃ মমিন উল্যাহ সঙ্গীয় ফোর্স সহ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের টিসি মার্কেটের সামন থেকে ১০ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রেতা শিপন দেব (২২) আটক করেন। আটককৃত শিপন মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামী এবং সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
