কুলাউড়ায় অসহায় পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ

কুলাউড়ায় অসহায় পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ
স্টাফ রিপোর্টারঃ  সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনু’র অর্থায়নে অসহায় পরিবারের মধ্যে ১ বান্ডিল ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১০ জুন শুক্রবার দুপুর ২টায় সীমান্তের ডাক কার্যালয় সম্মুখে কুলাউড়া সদর ইউনিয়নের বাঘাজুরা গ্রামের জমশেদ মিয়াকে ১ বান্ডিল ঢেউটিন ও হাসনপুর গ্রামের হেনা বেগমকে নগদ ৩ হাজার টাকা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুর বাচিত বাচ্চু, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, যুবলীগ নেতা তাজ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, ব্যবসায়ী আছকর আলী, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান, রাশীদ আলী ফাউন্ডেশনের হাসিনা আক্তার প্রমুখ।
কুলাউড়ায় অসহায় পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ

Post a Comment

Previous Post Next Post