স্টাফ রিপোর্টারঃ গত ৫জুন রবিবার বিকাল ৩টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে হারিয়ে যাওয়া নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল হাদি সৈকতকে ৯জুন বৃহস্পতিবার রাতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। পরিবারের পক্ষ থেকে সৈকতের মামা আরেফিন তায়েফ তাকে গ্রহন করেন। এসময় জাকির হোসাইনের বাসায় উপস্থিত ছিলেন টেকনাফ থেকে নিয়ে আসা কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন মিটু সহ কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ৭জুন মঙ্গলবার বিকালে সৈকতকে টেকনাফে পাওয়া যায়।
