কুলাউড়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮

কুলাউড়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, কুলাউড়া পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি মুজিবুর রহমান (২২), কর্মধা ইউপি জামায়াতের সাবেক আমীর মাওলানা মারুফ আহমদ (৪০), কর্মধা ইউপি জামায়াতের আমীর ইসহাক আলী (৩৮), শিবির কর্মী কাদিপুর ইউনিয়নের আহমদ আলী (২৫), ক্রিকেট প্লয়ার্স এসোসিয়শনের কোষাধ্যক্ষ কাওছার হোসেন বাবলু (৩০), জামায়াত কর্মী রাউৎগাঁওয়ের জুনায়েদ আলী (৫০) ও জয়চন্ডি ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি আবু রায়হান ইমন (২২), এবং তেলিবিল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক তোফায়েল আহমদ চৌধুরী (৪২) ।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post