স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সনদ পেলেন মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহা (পিপিএম)।
সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সিলেট মোহাম্মদ মিজানুর রহমান (পিপিএম) এর কাছ থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সনদ গ্রহন করেন সামসুদ্দোহা (পিপিএম । এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হারুনুর রশীদ, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রমুখ।
বিভাগীয় পুলিশ দপ্তর থেকে জানা যায়, আইনসৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সনদ প্রদান করা হয়েছে।
এক প্রতিক্রিয়ায় দক্ষ এ পুলিশ কর্মকর্তা মো.সামসুদ্দোহা পিপিএম জানান,এ সনদ পাওয়ায় তিনি আরও উৎসাহিত হয়েছেন। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে যাতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হতে পারেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আইনসৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এর আগে এ পুলিশ কর্মকর্তা পিপিএম পদক পেয়েছিলেন।
