কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষনা

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষনা
শাকির আহমদঃ কুলাউড়া পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ১৪ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ২২৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেল ৫ টায় পৌরসভা মিলনায়তনে কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্জ্ব শফি আলম ইউনুছ এই বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণাকালে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, পৌরসভার সচিব শরদিন্দু রায়, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ব্রা‏‏হ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো: মমদুদ হোসেন, প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কাউন্সিলার লোকমান আলী, কায়সার আরিফ, মনজুরুল আলম খোকন, তানভীর আহমদ শাওন, শামসুল ইসলাম, রাসেল আহমদ চৌধুরী, মো: হারুনুর রশীদ, ইকবাল আহমদ শামীম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ, পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে ২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ২২৭ টাকা এবং উন্নয়নখাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ২ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৪১৮ টাকা এবং উন্নয়নখাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩১ লাখ ৬৯ হাজার ৮০৯ টাকা।

বাজেট ঘোষনা শেষে মেয়র আলহাজ্জ্ব শফি আলম ইউনুছ বলেন, বর্তমান পরিষদের এটাই প্রথম বাজেট। আগামীতে কুলাউড়া পৌরসভা বাজেট আরো দ্বিগুন কিংবা তিনগুন করা হবে। সন্ধ্যায় পৌরসভা কর্তৃপক্ষ সাংবাদিকদের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করে।

Post a Comment

Previous Post Next Post