কুলাউড়া আসছেন ঢাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন

কুলাউড়া আসছেন ঢাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাওন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া আসছেন ঢাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান সাঈদ খান শাওন। আগামীকাল ২০ জুন সোমবার দুপুরে পারাবত ট্রেন যোগে কুলাউড়া রেলস্টেশনে আসবেন শাওন। ঢাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এটি শাওনের কুলাউড়ায় প্রথম সফর। সফরকালে শাওন ২দিন কুলাউড়া অবতরণ করবেন বলে মুঠোফোনে জানিয়েছেন। শাওনের কুলাউড়া আগমনের সংবাদ শুনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সকল কর্মীসহ তার জন্মভূমি কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ আনন্দ উল্লাস করছে।

Post a Comment

Previous Post Next Post