শাফিনের নায়িকা সুজানা

শাফিনের নায়িকা সুজানা
বিনোদন ডেস্কঃ মডেল ও অভিনেত্রী সুজানার প্রিয় গায়কদের একজন শাফিন আহমেদ। মাইলস ব্যান্ডের অন্যতম এই সদস্য এবারের ঈদে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। সেখানে শাফিনের সহশিল্পী সুজানা। এবারের ঈদে ‘রিদম অব লাইফ’ নাটকটি মাছরাঙা টিভিতে দেখানো হবে। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে।
সুজানা বলেন, ‘গল্প পছন্দ না হলে আমি নাটকে অভিনয় করি না। এই নাটকের গল্প পছন্দ হওয়ার পাশাপাশি বাড়তি পাওনা ছিল প্রিয় গায়কের সহশিল্পী হওয়া। আমি আনন্দিত, চমৎকার একটি কাজের অংশ হতে পেরেছি।’
নাটকে অভিনয় প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘অভিনয়ের প্রস্তাব আমি অনেক দিন থেকে পাচ্ছি, কিন্তু রাজি হইনি। অনেক কিছু ভেবেচিন্তে কাজটি করতে রাজি হয়েছি। গল্পটা আমার সঙ্গে মানিয়েছে, আমিও কাজটা করে আনন্দ পাচ্ছি।’
শাফিন আহমেদ জানান, গায়ক হিসেবে তাঁর পরিচয়টা অনেক বড়। অন্য কোনো পরিচয়ই তাঁর এই পরিচয়কে ছাপিয়ে যেতে পারবে না। এই নাটকে তাঁর চরিত্রটি একজন সংগীতশিল্পীর। গানের মানুষের জীবন কেমন হয়, কতটা সংগ্রামের হয়, সেটাই দেখানো হবে এ নাটকে।

Post a Comment

Previous Post Next Post