স্পোর্টস
ডেস্কঃ কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো
কলকাতা নাইট রাইডার্স। কলকাতার দেয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে
১৫৭ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। এখন অবধি ৯ ম্যাচের ৬ টিতে জিতেছে
কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে কেকেআর উঠে আসলো
শীর্ষে। অন্যদিকে, ৮ ম্যাচের মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার একেবারে
তলানীতে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। বুধবার রাতে তারা কিংস ইলেভেন
পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে ৭ রানে। ৯ ম্যাচে কেকেআরের পয়েন্ট দাঁড়ালো ১২।
সমসংখ্যক ম্যাচে গুজরাট লায়ন্সেরও পয়েন্ট ১২। কিন্তু নেট রান রেটে এগিয়ে
রয়েছে কেকেআরই।
