স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধ বিষয়ক সংস্থা অরোরা ফাউন্ডেশন চেয়ারম্যান ও ভারত সরকার হতে প্রথম পুরষ্কার প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তালেব মুন্সীর রামপুরাস্থ নিজ বাস ভবনে চেহলাম বাদ জুম্মার পর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগরী আওয়ামীলীগ এর সিনিঃ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব ফয়েজ উদ্দিন মিয়া, ২২ নং ওয়ার্ড এর কাউন্সিলর ও থানা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আলহাজ্ব লিয়াকত আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্ট এর যুগ্ম-সচিব আ.ন আহম্মদ আলী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির, কর্নেল আশরাফ, ভুমিসংস্কার বোর্ড এর সাবেক চেয়ারম্যান, বরিশাল জেলার সাবেক জেলা প্রশাসক, সরকারের বিভিন্ন স্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন জেলা কমান্ডার, জননেত্রী পরিষদ এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জনাব আওলাদ, অরোরা ফাউন্ডেশন এর সকল সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরাফাত জাহান বিপ্লব সহ সর্বদলীয় গণ্যমান্য ব্যক্তিবগ। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
"উল্যেখ যে মরহুম আবু তালেব মুন্সী বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ (কাদিপুর-কুলাউড়া) র চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটুর শশুর।


