স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের পক্ষ থেকে ক্লাবের প্রবাসী উপদেষ্ঠা, বিশিষ্ট সংগঠক মোঃ আফজল হোসেনকে প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ৪মে বুধবার রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয় স্টার স্পোর্টসে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের বোর্ড সদস্য শহীদুল ইসলাম তনয়, জাহেদ রহমান, খন্দকার সাইফুর রহমান আফজল, এ কে এম জাবের, সভাপতি মোঃ আলাউদ্দিন কবির, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ শাকিল, সাধারণ সম্পাদক মোশারফ সুমন, সাংগঠনিক সম্পাদক এম আই মুর্শেদ, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান ফরিদ প্রমুখ।

