নিজস্ব প্রতিবেদকঃ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের নির্বাচনে ১৩৭ ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান হাজি মোঃ মাহমুদ আলীকে পরাজিত করে সমগ্র জেলা জুড়ে আলোচনায় আসেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু। বিজয়ী আব্দুল বাছিত বাচ্চুর মোট ভোট (মোটর সাইকেল ৪৪২৯), পরাজিত প্রার্থী মোঃ মাহমুদ আলীর প্রাপ্ত ভোট (ধান ৪২৯২)। নির্বাচনী বৈরী আবহাওয়া শেষ হতে না হতেই অাজ ১০ মে মঙ্গলবার সকাল পৌনে ১২টায় সাবেক চেয়ারম্যান হাজি মোঃ মাহমুদ আলীর সাথে বিজয়ী চেয়ারম্যান সাংবাদিক অাব্দুল বাছিত বাচ্ছুর সৌজন্য সাক্ষাত হয়। এসময় তারা একে অপরের সাথে করমর্দন করেন। এবং দু'জনের সম্মিলিত প্রচেষ্টায় হাজিপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রুপায়িত করতে চান এ প্রতিশ্রুতি তারা করেন।
