মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
রাজনগর প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি সদস্য ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হয়েছেন। ১০ মে মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন সুহেল মিয়া (৩০), আতিকুর রহমান (২৮) হেলাল মিয়া (২৭) জনেল মিয়া (২৪) জিয়াউর রহমান (৩২) নজেল মিয়া (২৮) আহত হয়েছে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ্ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ময়নার দোকানের কাছে নির্বাচিত এনাম মেম্বার ও তার সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিল থেকে বিএনপি নেতা সুন্দর বকস্কে নিয়ে আপত্তিকর স্লোগান দিলে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেত বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

Post a Comment

Previous Post Next Post