স্টাফ রিপোর্টারঃ তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর, তোমরাই এ দেশের প্রকৃত সম্পদ। মেধাবীরা চাইলে একটা জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। মেধা ও মননের সমম্বয়ে যে জাতি যত বেশী উন্নত তারা জাতিস্বত্তার বিচারে তত বেশী উন্নত। দেশ ও জাতি গঠনে এই মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে। ১৫ মে রবিবার সকাল ১০টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এস.এস.সি- দাখিল এ+ সংবর্ধনা অনুষ্টান’১৬ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন। ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপাতিত্বে ও জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সাবেক মৌলভীবাজার শহর সভাপতি ইম্পিরিয়াল কলেজের প্রভাষক হাফেজ তাজুল ইসলাম, সরকারি কলেজ শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন- ছাত্রশিবির এদেশের মেধাবী ছাত্রদের প্রতিনিধিত্বকারী একমাত্র ছাত্র সংগঠন। আজ আমাদের দেশে মেধাবী ছাত্রের অভাব নেই। অভাব শুধু নৈতিকতা সম্পন্ন মানুষের। ছাত্রশিবির ক্যারিয়ার ও নৈতিকতার সমন্বয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তুলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জেলা সেক্রেটারি আব্দুল মুমিত, শহর শিবিরের অর্থ সম্পাদক মিছবাহুল হাসান, প্রকাশনা সম্পাদক নোমান আহমদ, মাদরাসা বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাহিরুল ইসলাম সহ শহর ও জেলা শিবিরের বিভিন্ন্ পর্যায়ের নেতৃবৃন্দ।
