মালয়েশিয়ায় নির্মাণ প্রতিষ্ঠান ধস; চাপা পড়েছেন বাংলাদেশী ৩ শ্রমিক

মালয়েশিয়ায় নির্মাণ প্রতিষ্ঠান ধস; চাপা পড়েছেন বাংলাদেশী ৩ শ্রমিক
অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বাংলাদেশী তিন শ্রমিক। অন্য তিনজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির পারসিয়ারান বারাত এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা ধসে পড়লে তার নিচে চাপা পড়েন এসব বাংলাদেশী। এ খবর দিয়েছে মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকা। এতে বলা হয়, সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী অপারেশন পরিচালক মো. সানি হারুল বলেছেন, এ ঘটনা ঘটেছে আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায়। তিনি বলেন, উদ্ধার করা তিন শ্রমিককে ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে অভিযান চলছে। এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post