 |
| মোঃ আব্দুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কল্যাণ প্রসূন চম্পু ভিডিও কলে কথা বলার সময় |
স্টাফ রিপোর্টারঃ আজ ১২ এপ্রিল ২০১৬ ইং সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ভোগতেরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন মোঃ আব্দুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুড়ী,মৌলভীবাজার। সাথে ছিলেন দৈনিক প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু।
এ সময় স্ক্যাইপের মাধ্যমে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবওীর সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। ঐ সময় স্ক্যাইপে যুক্ত হন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গৌরমনি সিনহা, ডাঃ আহমদ হোসেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বড়লেখা, আনোয়ার গাজী পরিসংখ্যানবিদ শ্রীমঙ্গল, সিএইচসিপি বিনিত চন্দ্র দাস বড়লেখা, প্রবির চন্দ্র নাথ জুড়ী এবং আরোও অনেকেই। সিভিল সার্জন সিসিতে সেবা নিতে আসা রেনুমালা বিশ্বাস (chronic renal disease) ও প্রথম আলোর সাংবাদিকের সাথে কথা বলেন এবং ক্লিনিকের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। রেনুমালা বিশ্বাসের সমস্যা সিভিল সার্জন স্যার মনোযোগ সহকারে শুনেন উনার উন্নত চিকিৎসার প্রয়োজন তাই উনাকে মৌলভীবাজার সদর হাসপাতাল আসার জন্য বলেন এবং সবধরনের সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
 |
| সিএইচসিপি হানিফুল ইসলাম, মোঃ আব্দুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কল্যাণ প্রসূন চম্পু |