কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার বরমচালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী চিনু মিয়া (৩৮) নামে একজন নিহত ও ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন মৃত চিনু মিয়া’র পিতা হাজী সোহাগ মিয়া (৬৫), বড় ভাই আকুল মিয়া (৪০), ছোট ভাই জাহাঙ্গীর মিয়া (২০), ছোট ভাই মন্টু মিয়ার স্ত্রী, টমটম চালক ফরহাদ। গতকাল ১০ মে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল-ভাটেরা সড়কের উত্তরভাগ এলাকায় ভাটেরামুখী দ্রুতগামী সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ-১১-১৮৬২) সড়কের ওপর রাখা পাথরের স্তুপে উঠে গেলে সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টমটম অটোরিক্সার ওপর আচড়ে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিক্সা ও টমটমটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিনু মিয়ার। এসময় তাঁর পিতা সোহাগ মিয়া (৬৫), বড় ভাই আকুল মিয়া (৪০), ছোট ভাই জাহাঙ্গীর মিয়া (২০), ছোট ভাই মন্টু মিয়ার স্ত্রী এবং টমটম চালক ফরহাদ (২৪) গুরতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। জাহাঙ্গীরকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা আরও জানান, কোন কিছুর তোয়াক্কা না করেই সড়কের ওপর এভাবেই দির্ঘদিন থেকে পাথর রেখে ব্যবসা করছেন পার্শ্ববর্তী ভূকশীমইল ইউনিয়নের কুটি মিয়া নামের একজন ব্যবসায়ী। 
কুলাউড়া থানার এস আই সাব্বির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের ওপর পাথরের স্তুপ থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। চিনু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

Post a Comment

Previous Post Next Post