প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় মামলা
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক ব্যক্তির নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে রুহুল আমীন তালুকদারের নামে মামলা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দীন জানান, এশিয়া কাপ ফাইনাল খেলা নিয়ে সরিষাবাড়ীর আরাম নগর বাজার এলাকার জুরান তালুকদারের ছেলে রুহুল তার ফেইসবুক পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দেন। মামলার বাদী ছানোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পর্কে যে স্ট্যাটাস দেয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী ও পুরো জাতিকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post