নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর
দীর্ঘ ৪৪ বছর বিদ্যালয়ে চাকুরী শেষে অবসর গ্রহন উপলক্ষে বিদ্যালয় এবং
ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে ১৪ মার্চ সোমবার আয়োজিত এক বিদায় সংবর্ধনানুষ্টানে
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন যে ব্যক্তি ৪৪ বছর একই প্রতিষ্ঠানে চাকুরী করে মানুষ গড়ার কারিগর হিসেবে তাঁর জীবন যৌবন শেষ করেছেন তাঁকে স্মরণ করা এবং স্মৃতি ধরে রাখা এলাকাবাসীর দায়িত্ব। তিনি তার দীর্ঘ জীবনের কর্মের মাধ্যমে এলাকায় জ্ঞানের পরিধি বিস্তৃত করেছেন। তাকে সম্মান জানানোর উদ্দোগ অন্যদের অনুপ্রানিত করবে। কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রভাষক মোঃ তরিক আলী চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন,ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কালাম খান আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, ভাটেরা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সিরাজ মিয়া, সিলেট মেট্রোপলিটান ইউনির্ভাসিটির প্রভাষক ব্যারিষ্টার আবুল ফজল চৌধুরী, ভাটেরা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মাশুক, বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, কুলাউড়া এনসি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ফেঞ্চুগঞ্জ ফরিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুয়িব আলী, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক, মেম্বার আব্দুল মজিদ, সিলেট দক্ষিন সুরমা গোটাটিকর স্কুলের সহঃ প্রধান শিক্ষক একেএম মতিউর রহমান। বক্তব্য রাখেন কলেজের (ভারঃ) অধ্যক্ষ মোঃ ইব্রাহিম তালুকদার, সিনিয়র শিক্ষক বশিরুর ইসলাম, মোঃ হামিদ খান, জহিরুল ইসলাম খান, কুলাউড়া এনসি স্কুলের শিক্ষক সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
