স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তর এর বড় পুত্র বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ(কাদিপুর-কুলাউড়া)'র চেয়ারম্যান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ পরিষদ এর সভাপতি, যুব সংগঠন,অরোরা ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক,জালালাবাদ এসোসিয়েশন,মৌলভীবাজার জেলা সমিতি,সিলেট বিভাগীয় চাকরীজীবি পরিষদ,কুলাউড়া উপজেলা সমিতির আ-জীবন সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটুর জন্মদিন ও রবির বাজারস্থ ফুটবল টুর্নামেন্টএ অভাবনীয় সাফল্য অর্জন করায় এক আনন্দ সন্ধ্যার আয়োজন করা হয় সংসদের নিজস্ব কার্যালয় কুলাউড়া উপজেলার কাদিপুরে।সংসদের সকল সদস্য এই সময় উপস্থিত ছিলেন।সকলে সংসদের চেয়ারম্যান এর জন্মদিনে তার এবং সংসদের সফলতা কামনা করেন। এই সন্ধায় প্রিয় কুলাউড়ার সম্পাদক কে এম জাবের ও সহ-সম্পদক মাহফুজ শাকিল উপস্থিত হলে আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। পরে কেক কেটে ; কেক খাওয়ার মাধ্যমে আনন্দ সন্ধ্যার সমাপ্তি টানা হয়।
অনুষ্ঠানে আতিকুর রহমান মিটুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সহ-সম্পাদক মাহফুজ শাকিল। স্মৃতি সংসদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছমির আহমদ, আহমেদ সালেহীন আল মজিদ, মুজিবুর রহমান, সাগর আহমদ, হাবিব আহমদ, হানিফ আলী, আল-আমিন, আব্দুল আজিজ, কাশেম আহমদ, শাহরিয়ার আহমদ জয়, নাহিদ শাহান, হাসানুর রহমান রুমেল, মিজানুর রহমান সাগর, মতিউর রহমান সৌরভ, লিমন আহমদ, মুহিবুর রহমান সজিব, সুলতান আহমদ, শ্রাবণ আহমদ, প্রণয় মালাকার, রাসেল আহমদ, জামাল, সেকু, রিমন, বাবু প্রমুখ।






