স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সদস্য, কাদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুহিত বাবলুর উদ্যোগে ও অর্থায়নে কাদিপুর ইউনিয়নের ১২টি প্রাইমারী স্কুল, ১টি কিন্ডার গার্টেন, ১টি স্কুল ও ১টি মাদ্রাসায় শিক্ষা উপকরণ (খাতা, কলম) বিতরণ করা হয়েছে। গত ১২ মার্চ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন প্রাইমারী স্কুলে তিনি নিজে উপস্থিত হয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। যেসব প্রাথমিক স্কুলে বিতরণ করা হয় (উত্তর চুনঘর ও চুনঘর, কাকিচার, উত্তর কৌলা, হোসেনপুর বালিকা, উচাইল-হোসেনপুর,আব্দুল হান্নান, কাদিপুর, ফরিদপুর, গুপ্তগ্রাম, ছকাপন এবং হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা। দিনব্যাপী শিক্ষা উপকরণ বিতরণীতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ছকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সায়েদ চৌধুরী, কুলাউড়া উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস সামাদ, কাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মোক্তার, কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তাদিরুল ইসলাম তুহিন, কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাহাত তাজুল, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সিনিয়ির সহ-সভাপতি মাহফুজ শাকিল প্রমুখ।

