স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের বাসিন্দা মো. মুজিবুল হক মাস্টারের স্ত্রী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক, জলিল মোবাইল এন্ড টেকনোলজির সত্ত্বাধিকারী মো: আব্দুল জলিলের মাতা মোছাঃ আছিয়া বেগম আর নেই (ইন্নালিল্লাহি..... রাজিউন)। তিনি গত ১১ মার্চ রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের নূরজাহান ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যু অবধি তিনি স্বামী, ৭ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরদিন ১২ মার্চ মনসুর আশরাফিয়া মাদ্রাসায় দুপুর ২টায় জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী ১৪ মার্চ মঙ্গলবার নিজবাড়িতে কুলখানি সম্পন্ন হবে। উক্ত কুলখানিতে উপস্থিত হয়ে মরহুমার রূহের মাগফিরাত ও উপস্থিতি কামনা করছেন পুত্র মো. আব্দুল জলিল।
