কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ম্যাগাজিন ‘হৃদয়ে কুলাউড়া’র মোড়ক উন্মোচন

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ম্যাগাজিন ‘হৃদয়ে কুলাউড়া’র মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ম্যাগাজিন ‘হৃদয়ে কুলাউড়া’র মোড়ক উন্মোচন অনুষ্টিত হয়েছে। এ লক্ষে ৯ মার্চ বুধবার রাতে কুলাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক শাহেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও এইবেলার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ও কবি ভানু পুরকায়স্থ।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ম্যাগাজিন ‘হৃদয়ে কুলাউড়া’র মোড়ক উন্মোচন

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, সীমান্তের ডাকের সিনিয়ির রিপোর্টার মোঃ মোক্তাদির হোসেন, সাপ্তাহিক পূর্বদিক কুলাউড়া প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম। টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, মানবঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের  ও প্রবাসের প্রহরের বার্তা সম্পাদক মাহফুজ শাকিল  ।
অনুষ্টান শেষে অতিথিরা ‘হৃদয়ে কুলাউড়া’র মোড়ক উন্মোচন করেন।

Post a Comment

Previous Post Next Post