"সমৃদ্ধির প্রত্যাশায় " এই স্লোগান নিয়ে ঢাকা সমিতি(বৃহত্তর) পূণ:গঠন

"সমৃদ্ধির প্রত্যাশায় " এই স্লোগান নিয়ে ঢাকা সমিতি(বৃহত্তর) পূণ:গঠন
বিশেষ প্রিতিনিধি, কুয়েত থেকে: ঢাকা সমিতি (বৃহত্তর) পূণ: গঠনের লক্ষ্য গতকাল রাত ৮:৩০ মিনিটে কুয়েত সিটি'র একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়, আহবায়ক সোয়েব আহমেদ এর সভাপতিত্বে ও আল আমিন চৌধুরী স্বপনের শৈল্পিক উপস্হাপনায়, স্বাগতিক বক্তব্য রাখেন সদস্য সচিব হাবিবুর রহমান(হাবিব) মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিলো কুয়েতে অবস্হানরত বৃহত্তর ঢাকা'ইয়ারা তাদের উপদেশ,অনুভূতি, সৌহার্দপূর্ণ ভাতৃত্বের বন্ধন কে বুকের মধ্যে লালন করে, কি করে ঢাকা'র ঐতিহ্যকে আগলে ধরে সর্বসম্মতিক্রমে কাজ করা যায়। সেই লক্ষ্য সম্পূর্ণ গণতন্ত্রমূলক গঠন প্রক্রিয়াকরণ করে নিজেদের মনেরভাব প্রকাশের জন্য উন্মুক্ত রাখা হয়েছিলো মতবিনিময় মঞ্চ।  বিভিন্ন বিভাগীয় - জেলা সমিতি গুলোর নেতৃবৃন্দের উপস্হিতিতে অনুষ্টানটি প্রানবন্ত হয়ে উঠে। উল্লেখ্য যে এর আগে কুয়েতে যে কোন আঞ্চলিখ বা রাজনৈতিক সংগঠনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্য এমন মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়নি, বিভিন্নমুখী সংগঠনের সম্মুখে যা কিনা ছিলো ব্যতিক্রমী। অনুষ্টানে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন : জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি'র সভাপতি ও মনিং গ্লোরী বাংলাদেশ স্কুল পরিচালনা কমিটি'র সিনিয়র সহ সভাপতি হাজী জুবায়ের আহমেদ, বি এন পি কুয়েত'র সাধারন সম্পাদক ও নোয়াখালী সমিতি'র সভাপতি কাজী মঞ্জুরুল আলম, আওয়ামীলীগ কুয়েত'র (একাংশ) সভাপতি সাদেক হোসেন, জাতীয়পার্টি কুয়েত'র সভাপতি ও সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টি'র উপদেষ্টা মাহমুদ আলী হাজ্জী, আওয়ামী লীগ কুয়েতের সিনিয়র সহ সভাপতি ফয়েজ কামাল,বিশিষ্ট রাজনৈতিক ও সংগটক, আক্তার হোসেন, সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টি'র সিনিয়র সহ সভাপতি ও জালালাবাদ সমাজ কল্যান সমিতি'র সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, কুমিল্লা সমিতি'র সাধারণ সম্পাদক হোসেন মোল্লা, বিশিষ্ট রাজনৈতিক ও সংগঠক,হারুনুর রশিদ,মায়মুন আহমেদ, ইসমাইল হোসেন, আব্দুল কাদের মোল্লা,( বাংলাভিশন ও মানবকন্ঠ) কুয়েত প্রতিনিধি, সাংবাদিক কামরুল হাসান বাবলু, জাতীয়পার্টি সাধারন সম্পাদক হযরত আলী মল্লিক, মরুলেখার সম্পাদক রউফ মৌলা প্রমূখ , আর টিভি কুয়েত প্রতিনিধি সাংবাদিক জালাল উদ্দীন, ট্যাবলয়েড পত্রিকা" দৃষ্টিনন্দন সিলেট"কুয়েত সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু,এশিয়া টিভি প্রতিনিধি কুয়েত মিজান শরীফ, সাংবাদিক আল আমিন সিকদার, সাংবাদিক রফিকুল ইসলাম রানা। নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্টানে সমাপ্তিজ্ঞাপন করার সময় আহবায়ক বলেন কুয়েতে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকরা উপস্হিত হয়ে অনুষ্টান কে সাফল্যরূপ দিয়েছেন, কিন্তুু সময়ের অভাবে সবাই কে মাইক্রোফোনে কথা বলার সুযোগ দিতে না পাড়ায় দুংখপ্রকাশ করেন আহবায়ক সোয়েব আহমেদ।

Post a Comment

Previous Post Next Post