ফলোআপঃ কুলাউড়ায় প্রবাসে নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

ফলোআপঃ কুলাউড়ায় প্রবাসে নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ গত ৬ মার্চ রোববার জেদ্দায় অবস্থিত সৌদি ক্যাবল কোম্পানীর ফ্যাক্টরিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কুলাউড়া ভুকশিমইলের মুক্তাদিপুর (বর্তমানে বরমচালের উত্তরভাগ) মধু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গির আহমদ (৩৩) দাফন গত ১৯ মার্চ শনিবার সম্পন্ন হয়। এর আগে সৌদিতে প্রথম জানাজার নামাজ, দ্বিতীয় জানাজার নামাজ বরমচালের উত্তরভাগে ও সর্বশেষ ভুকশিমইলের মুক্তাদিপুরে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও  মাসাদ আলম (৫) ও সারহাদ আলম (২) নামে দুটি শিশুপুত্র সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফলোআপঃ কুলাউড়ায় প্রবাসে নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

Post a Comment

Previous Post Next Post