যুক্তরাজ্য প্রবাসী বিশিস্ট কমিনিটি নেতা আব্দুর সালাম কে কুলাউড়া উপজেলা পরিষদের সংবর্ধনা প্রদান

যুক্তরাজ্য প্রবাসী বিশিস্ট কমিনিটি নেতা আব্দুর সালাম কে কুলাউড়া উপজেলা পরিষদের সংবর্ধনা প্রদান
নিউজ ডেস্কঃ বিশিষ্ট কমিউনিটি নেতা কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুর সালাম সহ বিভিন্ন দেশে বসবাসরত ১২ প্রবাসীকে সংবর্ধনা দিল কুলাউড়া উপজেলা পরিষদ। গত রোববার বিকাল ৩টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক হাবিবুর রহমান ফজলু ও সাইদুল হাসান সিপনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্র্ধিত ব্যাক্তি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্ঠা সাইফুল ইসলাম রহিম, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রি নেহার বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ ও সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ। অনুষ্টান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post