কুলাউড়ায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

কুলাউড়ায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতি
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় উপজেলার জয়চন্ডী ও ভুকশিমইল ইউনিয়নে ১৩ মার্চ রোববার রাতে পৃথক ৩ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই ৩ বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। এসময় ডাকাতদের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। সূত্রে জানা যায়, জয়চন্ডি ইউনিয়নের লৈয়ার হাই গ্রামের জাহির মিয়ার বাড়ির দরজা ভেঙে ১৫-২০ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণ, ৩ টি দামি মোবাইল সেট, নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকা মালামাল লুট করে নিয়ে যায়। অপর দিকে ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের রুবেল আহমদের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে নগদ ৩০ হাজার, ২ ভরি স্বর্ণসহ ২ লক্ষাধিক টাকার মালমাল লুট করে নিয়ে যায়। অন্যদিকে একই গ্রামের আব্দুর রহিমের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকানোর চেষ্টা করলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে আব্দুর রহিম (৩৫), এবাদুর রহমান (২২) ও ছায়দুল মিয়া (২১) ওপর হামলা করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় তারা গুরুতর আহত হলে স্বজনরা তাদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সামছুদ্দোহা পিপিএম জানান, আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এঘটনায় সন্দেহভাজন এক ডাকাতকে আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post