স্পোর্টস ডেস্কঃ বাছাইপর্বের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে শতরান করেছেন তামিম ইকবাল। তার শতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ওমানকে ১৮১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সৌম্য সরকারকে সাথে নিয়ে ৪২ রানের জুটি গড়েন তামিম। এর সাব্বির রহমানকে সাথে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন তামিম। শেষ পর্যন্ত ১০৩ রান করে অপরাজিত থাকেন তামিম। সাকিব করেন অপরাজিত ১৭ রান। ওমানের হয়ে লালচেতা ও খাওয়ার আলি ১টি করে উইকেট লাভ করেন।
