 |
| মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন |
চৌধুরী রুম্মান: মেট্রোপলিটন
ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ২৬ তম ব্যাচের আয়োজনে রবিবার সকাল
১১:২০ মিনিটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুরমা ও কুশিয়ারা নামে
দুটি দল অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল বিদ্যমান আইনের প্রায়োগিক অভাবই শিশু শ্রম নিরোধের প্রধানতম অন্তরায়। বিষয়ের পক্ষে ছিল সুরমা দল ও
বিপক্ষে ছিল কুশিয়ারা দল। সুরমা দলে অংশগ্রহণকারী দল নেতা মোঃ ফজলে
রাব্বি, ১ম বক্তা কাজী হালিমা সুলতানা, ২য় বক্তা জামিলুর আক্তার কলি।
কুশিয়ারা দলে অংশগ্রহণকারী দল নেতা হাবিবা কাওসার, ১ম বক্তা সিফাত বিনতে
মাহমুদ, ২য় বক্তা ফারজানা আক্তার। প্রতিযোগিতায় বিপক্ষ দল কুশিয়ারা
জয়লাভ করে। সেরা বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের ফারজানা আক্তার।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার অনুষদের ডীন ডঃ এম রবিউল হাসান। বিচারক হিসেবে
আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান এবং মডারেটর
হিসেবে সিনিয়র শিক্ষক শেরে আলম সোহাগ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত
ছিলেন- রাজিয়া রহমান, আফজাল খান, তপু রায়হান, আবুল খায়ের, লিমা, নূরে আলম, শামীমা
আক্তার, রাকিবুর রেজা, নাহিদা সুলতানা, আল আমিন জুবেদ, আলমগীর হোসেন টিপু
প্রমুখ।
 |
| মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন |