রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৫৫ জন নিহত

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৫৫ জন নিহত
অনলাইন ডেস্কঃ রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৫৫ জন নিহত হয়েছে। শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরের রোসতোভ-অন-দোন বিমান বন্দরে ৫৫ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের কোনো আরোহীই বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। দ্য ফ্লাই দুবাই-৭৩৮ যাত্রীবাহী বিমানটি দুবাই থেকে রাশিয়ায় আসছিল। ৫৫ আরোহী এবং পাঁচ ক্রু নিয়ে বিমানটি যাত্রা শুরু করেছিলো বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। পরে রুশ বিমান বন্দরে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। ইতোমধ্যেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এই দুর্ঘটনা সম্পর্কে বিমান কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

Post a Comment

Previous Post Next Post