তামিম ঝড়ের পর ধর্মশালায় বৃষ্টি

তামিম ঝড়ের পর ধর্মশালায় বৃষ্টি
স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিং নেমে তামিম ও সৌম্যের ঝড়ো শুরু বাংলাদেশ একাদশে স্বস্তি আনলেও ফের বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বন্ধ হবার আগে ৮ ওভারে ৯৪ রান করেছে বাংলাদেশ। হারিয়েছে দুই উইকেট। তামিম ২৬ বলে ৪৭, সৌম্য ১৩ বলে ২০ রান করে আউট হন। ৯ বলে ১৩ রান করে সাব্বিরের সাথে কোন বল না খেলা অপরাজিত আছেন সাকিব। এর আগে অধিনায়ক মাশরাফি জানিয়েছিলেন টস জিতলে তিনিও বোলিং নিতেন।  গুরুত্বপূর্ন এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন। আরাফান সানির জায়গায় খেলবেন আবু হায়দার রনি, নাসির হোসেনের জায়গায় খেলবেন মোহাম্মদ মিঠুন।

Post a Comment

Previous Post Next Post