কুলাউড়ায় নিখোঁজ মহিলার লাশ উদ্ধার

কুলাউড়ায় নিখোঁজ মহিলার লাশ উদ্ধার
তারেক হাসান: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রাম থেকে পান্না বেগম (২০) নামে এক মহিলার মৃতদেহ গতকাল ১১মার্চ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। পান্না বেগম একই গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা রিকশা চালক জুয়েল মিয়ার স্ত্রী। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চন্দপুর গ্রামের ইছাক আলীর মেয়ে। গত ৯মার্চ বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পূর্ব মনসুর গ্রামের মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পান্না। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে একই গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Post a Comment

Previous Post Next Post