স্পোর্টস ডেস্কঃ ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানি। তবে বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ কি না তা জানা যাবে ১৬ মার্চ। এদিকে পেসার তাসকিন আহমেদ এই পরীক্ষা দিবেন আগামী ১৪ মার্চ সোমবার। বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য সাত দিনের সময় দিলেও ধর্মশালা থেকে শনিবার দুপুরেই চেন্নাই যান আরাফাত সানি। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মনোনীত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দেন তিনি। তবে ফলাফল দেয়ার আগ পর্যন্ত দুই বোলারই দলের হয়ে ম্যাচে অংশ নিতে পারবেন। ওমানের বিপক্ষে খেলার পর এই পরীক্ষায় অংশ নেবেন তাসকিন আহমেদ।
