কুলাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুলাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
হাবিবুর রহমান ফজলু: কুলাউড়ায় ইসলামী ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী ও মসজিদ ভিত্তিক শিশু এবং গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০১৫ সালের শিক্ষাবর্ষের কোর্স সম্পন্নকারী শ্রেষ্ট শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন, আলোচনা সভা, দোয়া মাহফিল ২২ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এর সভাপতিত্বে ও ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা শিহাব উদ্দিন নিজামীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ূব অনসারী, মধ্য জয়পাশা মসজিদের পেশ ইমাম মাওলানা সাইয়িদ হাবিবুর রহমান, ফাউন্ডেশনের শিক্ষক হাফিজ আশিকুর রহমান, সাংবাদিক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, হাফিজ মোঃ মামুনুর রশিদ, মোঃ মোশারফ হোসেন ও মোঃ আব্দুল কাদির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমান। শুরুতেই কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফিজ জুনাব আলী। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০১৫ সালের শিক্ষাবর্ষের কোর্স সম্পন্নকারী শ্রেষ্ট শিক্ষার্থীদের মধ্যে আল কোরআনুল করিম তুলে দেন। মাওলানা আয়ূব অনসারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়।

Post a Comment

Previous Post Next Post