নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শহরেরর কলিমাবাদ এলাকায় জেলা জজ আদালতের সিনিওর আইনজীবী এডভোকেট আজিজুর রব চৌধুরীর বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে বাসার পূর্ব দিকের রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। তারা বাসার লোকজনদের অস্ত্রের মূখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ এক লক্ষ টাকা ও ৫টি দামি মোবাইলফোন লুট করে নেয়। পুলিশ ও গৃহকর্তা আজিজুর রব চৌধুরী জানান, ডাকাতদের পড়নে হাপপেন্ট ও মুখোস পড়া ছিলো। তাদের প্রত্যেকের হাতে চায়নিজ কুড়াল সহকারে ঘরের প্রত্যেকটি কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে আইনজীবীর কাছ থেকে ডাকাতরা অস্ত্রের মূখে আলমারির চাবি নিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিরবিগ্নে পালিয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
