টিনের চালা কেটে চুরি

 টিনের চালা কেটে চুরি
বিশ্বজিৎ রায়: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের দোকান ঘরের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে চারটি দোকান চুরি করেছে সংঘবদ্ধ চোরদল। ৭ মার্চ দিবাগত গভীর রাতে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে। জানা যায়, পাশাপশি অবস্থিত ফাস্টফুড এন্ড স্টেশনারী দোকান রাফসান এন্টারপ্রাইজ, স্বাদ,রাজলক্ষী ষ্টোডিও ও দুর্গাচরণের দোকানের উপরের চালা তুলে ছাঁদ কেটে ভিতরে প্রবেশ করে চোরদল। ৪ টি দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ অর্থসহ ও মূল্যবান সামগ্রী চুরি করে নেয়। এ ঘটনায় রাত্রীকালীন পাহারাদার আজিদ মিয়াকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ আহমদ টিনের চালা কেটে এক সাথে ৪টি দোকানে চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জোর তদন্ত চলছে।

Post a Comment

Previous Post Next Post