ব্রাহ্মণবাজার প্রতিনিধিঃ গত ১৪ মার্চ সোমবার সকালে নাছনী ক্রিকেট খেলার মাঠে এপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মৌলভীগাঁও ভাই কিং ৯০ রানে পরাজিত করে রাজাপুর রাইডার্স কে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মৌলভীগাঁও ভাইকিং এর তারেক। উক্ত এপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা আগামি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য টুর্ণামেন্টে নাছনী, রাজাপুর, সাতরা, জালালাবাদ, মৌলভীগাঁও এর ৭৫জন ক্রিকেটার নিবন্ধনের মাধ্যেমে ৫টি দলে খেলায় অংশ নিচ্ছে। অংশ গ্রহণকারি দলগুলো হলো নাছনী ওয়ারিয়ার্স, মৌলভীগাঁও ভাইকিং, রাজাপুর রাইডার্স , সাতরা সুপার কিংস, জালালাবাদ ডায়নামাইট।
