কুলাউড়ায় ঢেউটিন প্রদান

কুলাউড়ায় ঢেউটিন প্রদান
সংবাদদাত: কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর অর্থায়নে এক বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। ২০ মার্চ রবিবার দুপরে সীমান্তের ডাক কার্যালয়ের সম্মুখে কাদিপুর ইউনিয়নের আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমানের হাতে এ ঢেউটিন তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, ব্যবসায়ী মাওলানা আনোয়ার হোসাইন, হাজী ফয়জুর রহমান, তসিম হাসান, মিন্টু কুমার দাস,আনোয়ার মিয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post