বড়লেখায় ছেলের হাতে মা খুন

বড়লেখায় ছেলের হাতে মা খুন
এম শাহবান রশীদ চৌধুরী: বড়লেখা উপজেলায় ছেলের হাতে মায়ের খুনের অভিযোগ উঠেছে। নিহত আজিজুর নেছা (৫৬) উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। রবিবার(১৩মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে তাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে আজিজুর নেছার কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দিনগত রাতে তাজুল ইসলাম ও তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে আজিজুর নেছাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post