নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ১৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজের আগে এক সনাতন ধর্মালম্বী ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তির নাম অশীষ কুমার সাহা। বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতে তিনি এফিডেফিট করেন। ধর্মন্তরিত ব্যক্তির নাম রাখা হয়েছে আবু উবাইদ। উত্তরবাজার মসজিদের মুফতি এমএ সালাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান করেন। মুসলমান হয়ে পবিত্র জুম্মার নামাজ আদায় করে নও মুসলিম আবু উবাইদ জানান, তার বাড়ী বরিশাল বিভাগে। তিনি ন্বেচ্ছায়-সজ্ঞানে ইসলাম সম্পর্কে জেনে বুঝে তারপার তা গ্রহণ করার সিন্ধান্ত নিয়েছেন। কারো প্ররোচনায় নয়। নামাজ শেষে তার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
