কুলাউড়ায় টিভি এন্ড টিভি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

কুলাউড়ায় টিভি এন্ড টিভি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
স্পোর্টস ডেস্কঃ গত ১৪ ফেব্রুয়ারী রবিবার "বন্ধন তরুন সংঘ" উত্তর কুলাউড়ার আয়োজনে টিভি এন্ড টিভি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫-১৬ইং ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলায় দুর্বার তরুন সঙ্ঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়াং টাইগার্স ক্লাব।  ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনীতে মোঃ সারোয়ার আলম চৌধুরীর উপস্থাপনায়, মুক্তিযোদ্ধা কমান্ডার ফাতির আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কমর উদ্দিন আহমদ কমরু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাহমুদ হাসান রানা, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, জনাব রাজু আহমদ দুলাল, জনাব বিপ্লব কান্তি দেব প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post