স্টাফ রিপোর্টারঃ Love for all(সবার জন্য ভালবাসা) এই প্রত্যয়ে সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ালো "প্লাটুন টুয়েলভ"। কুলাউড়ায় এই প্রথম বারের মত ভিন্নভাবে ভালবাসা দিবস উৎযাপন করল "প্লাটুন টুয়েলভ" অর্থাৎ ২০১২ সালে যারা কুলাউড়া থেকে এস এস সি পাশ করেছে।তাদের মুল উদ্দেশ্য ছিল সবাইকে জানিয়ে দেয়া ভালবাসা দিবসটি শুধু দুই জনের মদ্ধে সীমাবদ্ধ নয়,ভালবাসা দিবস সমাজের সকল শ্রেণী পেশার সকল মানুষের জন্য। ক্লাবের সদস্যরা ভালবাসা দিবসের দিনটি কুলাউড়ার জনপ্রতিনিধি,সমাজ সেবক, আইনজীবী, রিকশা চালক, প্রতিবন্ধী, ভিক্ষুক, হকার এবং পথশিশুদের মাঝে গুলাপ ফুল এবং চকলেট বিতরন করে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানায়। ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি কল্যান চন্দ্র পলাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মেহেদী হাসান সাদীর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক শামীম আরা শাকিলার বিশেষ ভূমিকায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।






