নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় বেসরকারি সংস্থা ওয়াফের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও র্স্ক্যাচ বিতরণ করা হয়। শনিবার বিকালে টিলাগাঁও ইউনিয়নে ওই সব উপকরণ বিতরণ করা হয়। ওয়াফ কার্যালয়ে হুইলচেয়ার ও র্স্ক্যাচ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওয়াফ সংস্থার সহ-সভাপতি সৈয়দ রশীদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক লিয়াকত আলী নান্না, টিলাগাঁও ইউনিয়ন ডায়াবেটিক ফোরাম এর সাধারণ সম্পাদক মো. আব্দুল মছব্বির, খোরসেদ আলম, নারী সমাজকর্মী শিবানী রানী দে, ওয়াফ সমন্বয়কারী জগদীশ চন্দ্র দত্ত প্রমুখ। অনুষ্ঠানে ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহায়তায় দরিদ্র প্রতিবন্ধী রোগীদের সাহায্যার্থে ওয়াফ কর্তৃক পরিচালিত কার্যক্রম সম্পর্কিত সারসংক্ষেপ তুলে ধরেন। এছাড়া কর্মসূচির আওতায় টিলাগাঁও ইউনিয়নের ২৫ জন প্রতিবন্ধী রোগীকে চিকিৎসা সেবার উপকরণ প্রদান করা হয়।
