চালককে অজ্ঞান করে গাড়ি নিয়ে পলায়নকালে চোর আটক

        শায়েস্তাগঞ্জে চালককে অজ্ঞান করে গাড়ি নিয়ে পলায়নকালে চোর আটক
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা: শায়েস্তাগঞ্জে অটোরিকশাসহ আশরাফুল (৩৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোর আশরাফুল হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র। জানা যায়, সোমবার বেলা আড়াইটায় অটোরিকশা মালিক চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের শিশু মিয়া (৪৮) গাড়ি নিয়ে শায়েস্তাগঞ্জ পুরান বাজারের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় চোর আশরাফুল তাকে কৌশলে গাড়ী খালি দেখে ২ শত টাকায় হবিগঞ্জে যাবার জন্য রিজার্ভ করে। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে পৌছলে চোর আশরাফুল চালককে নাকে রুমাল দিয়েই মারধর করে এবং অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে গাড়ী নিয়ে পালিয়ে যায়। পরে শায়েস্তাগঞ্জের পরিচিত জনৈক সিএনজি চালক হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জে যাত্রী নিয়ে আসার পথে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অনেক খুজা খুজির এক পর্যায়ে চোর আশরাফুলকে হবিগঞ্জ পাইকপাড়া নামক স্থান থেকে তাকে অটোরিকসা সহ আটক করে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে নিয়ে আসা হয়। পরে ওই চোরকে চুনারুঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। প্রসঙ্গত, গত ১ সপ্তাহ পূর্বে উবাহাটা গ্রামের সিদ্দিক আলীকে সন্ধ্যা রাতে উবাহাটা ইউপি গেইট সংলগ্ন স্থান থেকে হাত পা বেধে ফেলে দিয়ে তার অটোরিকসা চোরেরা নিয়ে পালিয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post