সিলেট বিএনপির নির্বাচিত নেতাদের চেয়ারপার্সন খালেদার সঙ্গে সৌজন্যে সাক্ষাত

 সিলেট বিএনপির নির্বাচিত নেতাদের চেয়ারপার্সন খালেদার সঙ্গে সৌজন্যে সাক্ষাত
নিউজ ডেস্কঃ সিলেট বিএনপির নব নির্বাচিত নেতারা বিএনপির চেয়ারপার্সন খালেদার সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেছেন। শনিবার রাত ১০টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাত করেন। এ সময় খালেদা জিয়া সিলেট বিএনপির নব নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে দিকনিদের্শনা দেন। এসব বিষয় জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে তারা বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান। সেখানে খালেদা জিয়ার সাথে তারা প্রায় আধঘন্টা সময় বৈঠক করেন। এসময় খালেদা জিয়া নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি আরো জানান, সাক্ষাতকালে খালেদা জিয়া তৃণমূল নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সকলকে ঐক্যবদ্ধ করে দলীয় কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন দিক নিদের্শনা দিয়েছেন। এছাড়াও সিলেটে বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন খালেদা। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হক, জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এর আগে শনিবার সন্ধ্যায় তারা ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেন।

Post a Comment

Previous Post Next Post