স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার কৃতি সন্তান দেশ বরণ্য লেখক,সাহিত্যিক,সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ বাংলা একাডেমী পুরস্কার লাভ করে কুলাউড়ায় আগমনের পর প্রথম সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সীমান্তের ডাক কার্যালয়ে সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মান্জুরুল হকের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মোক্তাদির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্যে তাজুল মোহাম্মদ বলেন,দীর্ঘ ৩৬ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস কাহিনী সংগ্রহ করা তাঁর নেশা ছিল। অগণিত মানুষের আন্তরিক সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্ত সর্বোপরি গবেষণার কাজ তিনি চালিয়েছেন। তাই তাঁর মুক্তিযুদ্ধের উপর সমস্ত লেখা ও গবেষণার কাজ উৎস সন্ধানী মানুষের জন্য। তিনি তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী পুরস্কার যারা অনেক ত্যাগস্বীকার করে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে উৎসর্গ করেছেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, হাজিপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী,সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমেদ,শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মানব ঠিকানার সহ সম্পাদক প্রভাষক সিপার আহমেদ, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন,সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ,প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক মানব ঠিকানার মফস্বল সম্পাদক মইনুল হক পবন,সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সহ সভাপতি বিশ্বজিৎ দাস,সাধারণ সম্পাদক মো.নাজমুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক দৈনিক সিলেট সুরমার জেলা প্রতিনিধি শরীফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক ও মানব ঠিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী,সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন,কোষাধ্যক্ষ শাহ আলম শামিম,নির্বাহী সদস্য সহিদুল হক তনয়,সুমন আহমদ, সদস্য নাজমুল বারী সুহেল,কামরাঙ্গার সম্পাদক কামরুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া সম্পাদক একেএম জাবের, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামসুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম ডটকমের জেলা প্রতিনিধি এম এ কায়ূম,সীমান্তের ডাকের ব্যবস্থাপক তসিম হাসান প্রমূখ। সংবর্ধনা সভা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতির নের্তৃবৃন্দরা এ গুণী ব্যাক্তির হাতে সংবর্ধনা স্বারক তুলে দেন।
