কুলাউড়া মহিলা কলেজে বাউল শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালিত

কুলাউড়া মহিলা কলেজে বাউল শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজে বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার একাদশ বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগের ছাত্রীবৃন্দ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সকল অধ্যাপক-অধ্যাপিকাসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে শাহ্ আব্দুল করিমের জীবনী এবং বাউল সংগীত ও লোক সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন ড. রজত কান্তি ভট্টাচার্য্য। পরে সংগীত ও নৃত্য পরিবেশন করে অর্পা, কৃষ্ঠি, সুদীপ্তা, নিশাত তাসনিম, দেবাঞ্জলী মল্লিক, চম্পা নাইডু, দেবলীনা মল্লিক, হেনিফা দত্ত বসু, সুষ্মিতা দাস, ফাহিমা আফরিন, তাবাসসুম সুলতানা, পারমিতা ভট্টাচার্য্য শূচি ও শঙ্গমিত্রা ভট্টাচার্য্য। অনুষ্ঠান শেষে অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Post a Comment

Previous Post Next Post