স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ১৫ ফেব্রুয়ারী সোমবার পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের শুরুতে রাত ১২ টা ০১ মিনিটে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন,সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন,সকাল ৭টায় প্রভাতফেরী,সকাল ৯ টায় শিশু একাডেমী আয়োজিত শিশুদের মধ্যে প্রতিযোগিতা,বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্টান। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু,উপজেলা জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, জাপা সভাপতি লুৎফুল হক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, এমসিএইচ-এফপি ডাঃ সুলতান আহমদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার, কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আব্দুছ ছালামসহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুলের শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।