স্টাফ রিপোর্টারঃ চাকরি জাতীয়করণের দাবিতে কুলাউড়া উপজেলার ৩৪টি কমিউনিটি ক্লিনিকে গতকাল রোববার থেকে অর্ধদিবস কর্মবিরতি শুরু হয়েছে। কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকে সারা দেশের ন্যায় কুলাউড়ায় এই কর্মসূচি পালিত হচ্ছে। সরেজমিন পরিদর্শনে কর্মবিরতি চলাকালে গ্রামের সাধারণ মানুষ একাত্মতে পোষন করে, দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করে সেবা গ্রহন করতে দেখা যায়। এসোসিয়েশনের কুলাউড়া শাখার সভাপতি শেখ মোঃ ইব্রাহীম বলেন- " চাকুরী জাতীয়করনের দাবীতে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি চলবে।" সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বলেন- " রোগীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে জনবান্দব সরকার আমাদের দাবী মেনে নিলে আমরা আন্দোলন থেকে সরে আসবো"




